ডাইমেনসিটি ৭০০ চিপসেটসহ অপো এ৫৩এস ফাইভজি উন্মোচিত

২৮ এপ্রিল, ২০২১ ০২:০৯  
সম্প্রতি ফ্লিপকার্ট অপো এ৫৩এস ফাইভজি এর টিজার প্রকাশ করা হয়। অবশেষে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ফোনটি। খবর জিএসএম এরিনা। ফোনটিতে রয়েছে ডাইমেনসিটি ৭০০ চিপসেট। দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস রেজ্যুলেশনের ডিসপ্লে এবং ওয়াটারড্রপ নচ রয়েছে সামনে। ফোনটির সাইডে থাকার পাওয়ার বাটনটিতেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করা হয়েছে। ৬ গিগাবাইট অথবা ৮ গিগাবাইট র‍্যাম সংস্করণে ফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইটের ইন্টারন্যাল মেমরি। রয়েছে ২ টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। পিছনে তিন ক্যামেরার ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের মেইন শ্যুটার, পোর্টেটের জন্য ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যাম। এছাড়া সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেন্সর। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে রয়েছে কালার ওএস ১১.১। ডুয়াল ফাইভজি স্ট্যান্ডবাই হওয়ার কারণে ফোনটির উভয় সিমে ফাইভজি সংযোগ পাওয়া যাবে। ডিবিটেক/বিএমটি